কূটনৈতিক সফরে গিয়ে অসুস্থ গুলাম নবি আজাদ

0
96
ছবি সৌজন্যে : এক্স

কুয়েতে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে কূটনৈতিক সফরে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েছেন গুলাম নবি আজাদ। তাঁকে ভর্তি করা হয়েছে কুয়েতের হাসপাতালে।

অপারেশন সিঁদুর অভিযানের পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে বিভিন্ন দেশে কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে প্রতিনিধি দল। ওইরকম একটি দলের সদস্য হিসাবে গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির চেয়ারম্যান গুলাম নবি আজাদ।

ওই প্রতিনিধি দলের নেতা বৈজয়ন্ত জয় পাণ্ডা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, গুলাম নবি আজাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশাল। তবে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে বেশ কিছু শারীরিক পরীক্ষা হবে তাঁর।