
তিন বছর অপেক্ষার পর অবশেষে জিআই ট্যাগ অর্জন করেছে স্বাদে-গুণে অতুলনীয় দার্জিলিং পাহাড়ের ম্যান্ডারিন কমলালেবু। মিরিক ও দার্জিলিং পাহাড়ে উৎপাদিত সুস্বাদু ও রসালো ম্যান্ডারিন কমলালেবুর জিআই ট্যাগের চেষ্টা শুরু হয়েছিল ২০২২ সালে।
পাহাড়ের কমলা উৎপাদক সংস্থা দার্জিলিং অরেঞ্জ গ্রোয়ার্স প্রডিউসার অর্গানাইজেশন-এর চেয়ারম্যান মনোজ সুব্বার নেতৃত্বে এই কাজ শুরু হয়েছিল। এরপর কালিম্পংয়ের আঞ্চলিক কমলালেবু গবেষণা কেন্দ্রের প্রাক্তন অধ্যাপক তুলসী শরণ ঘিমিরে উদ্যোগ নেন।
পরীক্ষা নিরীক্ষার কয়েকটি ধাপ পার হয়ে ২৪ নভেম্বর জিআই স্বীকৃতি দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়তেই খুশি পাহাড়ের মানুষজন, চাষি থেকে ব্যবসায়ীরা।








