গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপের প্রথমেই নেই প্রেসতিয়ানি

    বিশ্বকাপের প্রথমেই নেই প্রেসতিয়ানি

    0
    42
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    চ্যাম্পিয়ন্স লিগে বর্ণবাদী আচরণের অভিযোগে আর্জেন্টাইন উইঙ্গার প্রেসতিয়ানির ছ’ ম্যাচের নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী বাড়ানো হয়েছে। ফলে জুনে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না এই ফুটবলার।

    ফিফার একজন মুখপাত্র বলেছেন, ফিফা শৃঙ্খলা কমিটি এসএল বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেসতিয়ানির ওপর উয়েফা কর্তৃক আরোপিত ছ’ ম্যাচের নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। ফিফা শৃঙ্খলাবিধির ৭০ নং ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের প্রতি বৈষম্যমূলক এবং হোমোফোবিক আচরণের দায়ে আর্জেন্টাইন উইঙ্গার প্রেস্তিয়ানিকে ছ’ ম্যাচের নিষেধাজ্ঞা জারি করে উয়েফা। যার মধ্যে তিনটি ম্যাচ পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত রাখা হয়।

    এই নিষেধাজ্ঞার আওতায় উয়েফা ক্লাব প্রতিযোগিতার খেলা বা প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য, তবে প্রীতি ম্যাচ বা ঘরোয়া লিগের ম্যাচের ক্ষেত্রে নয়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলতে না পারায় প্রেসতিয়ানি ইতিমধ্যেই এক ম্যাচের অস্থায়ী নিষেধাজ্ঞা ভোগ করেছিলেন।