গিরিশপার্কে সংঘর্ষে গ্রেফতার ৯

0
58
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের দিনে গিরিশপার্কে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতেই ৪ জনকে ধরেছিল পুলিশ।

রবিবার সকালে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। তৃণমূল, বিজেপি দুই তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। গিরিশপার্কে হামলা ভাঙচুরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। গিরিশ পার্কে সংঘর্ষের ঘটনায় ৮ পুলিশকর্মীও আহত হয়েছিলেন। বিভিন্ন সিসিটিভি ফুটেজ, ভিডিও খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ।

এদিকে শনিবারের ঘটনার পর থেকে শশী পাঁজার বাড়ির সামনে পুলিশ পোস্টিং করা হয়েছে। এলাকায় টহল দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।