গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata গিরিশপার্কের বাড়িতে ট্রেনি পাইলটের ঝুলন্ত দেহ

    গিরিশপার্কের বাড়িতে ট্রেনি পাইলটের ঝুলন্ত দেহ

    0
    61
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    গিরিশপার্কের বাড়ি থেকে ট্রেনি পাইলটের ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল পড়েছে। বছর ২১-র সৌম্যদিত্য কুণ্ডুর দেহ গিরিশপার্ক মেট্রোর তিন নম্বর গেটের পাশে তাদের পৈত্রিক বাড়ি থেকে উদ্ধার হয়েছে।
    তবে এটি খুন, না আত্মহত্যা তা স্পষ্ট নয়। সৌম্য কুণ্ডু দক্ষিণ আফ্রিকায় পাইলটের প্রশিক্ষণ নিচ্ছিলেন। বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে আর বাড়ি ফেরেনি। বারবার ফোন করেও সাড়া না পেয়ে লোকেশন ট্র্যাক করেন পরিবারের লোকজন। লোকেশন দেখায় গিরিশ পার্কে। এরপর পরিবার গিরিশপার্কের বাড়িতে তালা ভেঙে ঢুকতেই ঝুলন্ত দেহ দেখতে পায়। ঘর থেকে উদ্ধার হয় একটি ট্যাব।
    তাতে লেখা ছিল একটি শব্দ লস্ট। খবর দেওয়া হয় পুলিশ। ঠিক কি কারণে মৃত্যু স্পষ্ট নয়।