চলন্ত ট্রেনে তরুণীকে কটূক্তি, গ্রেফতার ৩

0
526
চলন্ত লোকাল ট্রেনের মধ্যে তরুণীকে কটূক্তি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রেল পুলিশের বিরুদ্ধে। ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে রেল পুলিশ।
তরুণীর দাবি, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঢাকুরিয়া থেকে বন্ধুর সঙ্গে শিয়ালদাগামী লোকাল ট্রেনে ওঠেন ওই তরুণী। ট্রেনের মধ্যে বন্ধুর কাঁধে মাথা রাখায় আপত্তি করেন এক মহিলা যাত্রী। তখনই তিন যুবক তাঁকে উদ্দেশ করে কটূক্তি করে ও ছবি তুলে সোশাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয়। বচসার মধ্যেই শিয়ালদা স্টেশনে নেমে এক যুবককে চড় মারেন তরুণী। তার জেরে তরুণীর বন্ধুকে স্টেশনে ফেলে মারধর করা হয়। আউটপোস্টে আরপিএফের সামনেও অভিযুক্তরা হুমকি দেয় বলে অভিযোগ।
শুধু তাই নয়, তরুণীর দাবি, এক পুলিশকর্মীও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এসআরপি শিয়ালদার সঙ্গে এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল