গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata সল্টলেকের রাস্তায় টেকির শ্লীলতাহানি, গ্রেফতার যুবক

    সল্টলেকের রাস্তায় টেকির শ্লীলতাহানি, গ্রেফতার যুবক

    0
    199
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সল্টলেকের এফডি ব্লকে আইটি কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে রাজা মণ্ডল নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

    জানা গিয়েছে ভোরে সল্টলেকের আইটি সেক্টরের ওই মহিলা কর্মী কাজ সেরে এফডি ব্লকে ভাড়া বাড়িতে ফিরছিলেন। তরুণীর অভিযোগ তখন এক যুবক বাইকে করে পিছন থেকে ফলো করছিলেন। এরপর বিধাননগর পুরসভার পাশের গলিতে ঢুকলে তাঁকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। তরুণীর চিৎকারে পালিয়ে যায় অভিযুক্ত। এরপরেই বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

    তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লেকটাউনের বাসিন্দা অভিযুক্ত রাজা মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।