
গাড়িতে উঠে এক ব্যক্তিকে সপাটে ৫০-৬০ টা চড় কষালেন তরুণী, দেড় মিনিটের এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। ঘটনাটি লখনউয়ের অ্যামাইটি বিশ্ববিদ্যালয়ের ঘটনা। মেয়েটি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
ভাইরাল ভিডিও তে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বাইরে পার্কিং লটে একটি মেয়ে, চার ছেলে এবং একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এরপর মেয়েটি গাড়িতে উঠে সহপাঠীকে ৬০ টি চড়, এবং একের পর এক হুমকি দিচ্ছেন। গাড়িতে যে যুবককে মারধর করা হচ্ছিল, সে একজন আইনের ছাত্র।
ঘটনার পর থেকে সে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে, পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
