জঙ্গলরাজে মেয়েরা বেরোতো না, এখন বেরোয় : মোদী

0
95
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বিহারে জঙ্গলরাজের সময় মেয়েদের ঘর থেকে বের হওয়া কঠিন ছিল। কিন্তু এখন আর তা নেই। প্রথম দফা নির্বাচনের আগে বিহারের মহিলা কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপে এ,এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, গভীর রাত হোক, হাসপাতালে, রেলস্টেশনে, অথবা আরও অনেক জায়গায় – বিহারের মেয়েরা নির্ভীকভাবে কাজ করছে। জঙ্গলরাজের বিরুদ্ধে বিহারের মহিলারা সাহসের দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে।
প্রধানমন্ত্রীর মন্তব্য, আরজেডি-কংগ্রেস নিজেদের শাসনকাল ভুলে গিয়ে, এখন মিথ্যা অপপ্রচারে নামছে। যদিও বিহারবাসী জানে তারা আরজেডি-কংগ্রেসকে পুনরায় বিহারে জেতাবে না। এই জন্যই মরিয়া হয়ে উঠেছে বিরোধী দলগুলো।