
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মেয়েদের রাতের বেলা বাইরে না বেরোতে। আর মুখ্যমন্ত্রী-র এই মন্তব্যের মোক্ষম জবাব ভারতীয় ক্রিকেট দলের মেয়েরা বিশ্বকাপ জিতে দিয়েছে।
এক্স পোস্টে ভারতীয় মহিলা দলের ছবি পোস্ট করে এভাবেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপির সভাপতি আরও লিখেছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন মেয়েদের রাতে না বেরোতে, আর মেয়েরা বেরোলো, খেললো, জিতলোও। আজ এই জয় সমগ্র ভারতীয় মহিলাদের জয়।
এদিকে, রাজ্য বিজেপির তরফে ফেসবুক পোস্টে লিখেছে, মেয়েরা রাত ১২টা পর্যন্ত খেলেছে! কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিল, রাত ৮টার মধ্যে বাড়ি ফিরতে! এইটাই মেয়েদের মোক্ষম জবাব।
