
ব্রিগেডে ৫ লাখ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের সঙ্গে মহাকুন্তের তুলনা টানলেন বাগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী।
তাঁর কথায় কলকাতার পবিত্র ভূমিতে ৫ লাখ মানুষ একসঙ্গে গীতা পাঠ করেছেন। যে উচ্ছ্বাস যে ভক্তির জোয়ার চোখে পড়েছে তাতে মনে হচ্ছিল কলকাতায় মহাকুম্ভ বসেছে। একইসঙ্গে হিন্দুরাষ্ট্রের পক্ষে সওয়াল করেছেন তিনি। ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি একত্রিত হন, তা হলে ভারত হিন্দুরাষ্ট্র হবে। গীতাপাঠের অনুষ্ঠানে জনসমাগম দেখে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী পশ্চিমবঙ্গ ও কলকাতার মানুষকে ধন্যবাদও জানিয়েছেন।
একইসঙ্গে হিন্দুরাষ্ট্রের পক্ষে সওয়াল করেছেন তিনি। গীতাপাঠের অনুষ্ঠানে জনসমাগম দেখে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী পশ্চিমবঙ্গ ও কলকাতার মানুষকে ধন্যবাদও জানিয়েছেন। তিনি বলেছেন সনাতন ঐক্যই দেশ ও বিশ্বে শান্তির সর্বোচ্চ পথ।
এদিকে গীতাপাঠের অনুষ্ঠানে ধীরেন্দ্রকৃষ্ণ কাছে পৌঁছনোর জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়েছিল। এরজেরে খানিক বিশৃঙ্খলাও তৈরি হয়। কার্যত একই কথা বলেছেন দুর্গা বাহিনীর প্রতিষ্ঠাতা সাধ্বী ঋতন্তরা।







