গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National জল জীবন মিশনের ২৫২৫ কোটি টাকা দিন রাজ্যকে!

    জল জীবন মিশনের ২৫২৫ কোটি টাকা দিন রাজ্যকে!

    0
    116
    ছবি সৌজন্যে : এক্স
    পশ্চিমবঙ্গের প্রাপ্য জল জীবন মিশন তহবিলের টাকা ও দামোদর ভ্যালি কর্পোরেশন-র অমানবিক জলছাড়া নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন তৃণমূল সাংসদরা। তৃণমূল সাংসদরা জানিয়েছে, ২০২৪ সালের অগাস্ট থেকে কেন্দ্রীয় সরকার জলের প্রকল্পের জন্য কোনো অর্থ দেয়নি।
    ২০২৪-২৫ অর্থবর্ষে জলজীবন মিশনে কেন্দ্রের অংশ ৫ হাজার ৫০ কোটি টাকা। অথচ, বাস্তবে কেন্দ্র অর্থ দিয়েছে ২ হাজার ৫২৫ কোটি টাকা। ফলে ঘাটতি হয়েছে ২ হাজার ৫২৫ কোটি টাকা  ২০২৫-২৬ অর্থবর্ষেও ভারতের কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য কোনো বরাদ্দ রাখেনি। ২০২৫ সালে ডিভিসি যে পরিমাণ জল ছাড়ছে তা ২০২৪ সালের তুলনায় ১১ গুণ বেশি এবং ২০২৩ সালের তুলনায় ৩০ গুণ বেশি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক।
    এমত অবস্থায়, তৃণমূলের আবেদন, ২০২৪-২৫ অর্থবর্ষের জল জীবন মিশনের বাকি ২ হাজার ৫২৫ কোটি টাকা অবিলম্বে প্রদান করা হোক। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বরাদ্দ পুনর্বহাল করা হোক রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গের মানুষ’কে ভোগান্তির শিকার করা যাবে না।