গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে প্রাণঘাতী ইঞ্জেকশন ?         

    মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে প্রাণঘাতী ইঞ্জেকশন ?         

    0
    80
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারতে মৃত্যুদণ্ড ব্যবস্থায় ফাঁসির বদল আনতে প্রস্তুত নয় কেন্দ্রীয় সরকার। মৃত্যুদণ্ডের জন্য ফাঁসির বদলে প্রাণঘাতী ইঞ্জেকশন চালুর এক আর্জিতে এক মামলায় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
    বুধবার মামলার শুনানিতে ফাঁসির বদলে অন্য কোনও উপায় চালু করার ক্ষেত্রে আপত্তি জানায় কেন্দ্র। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা দেওয়ার জন্য প্রাণঘাতী ইনজেকশনের ব্যবহার খুব বেশি কার্যকরী না-ও হতে পারে মনে করছে কেন্দ্র। মৃত্যুদণ্ডের পদ্ধতি বদল করার জন্য সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানি ছিল। সেখানে মামলাকারী আইনজীবী সওয়াল করেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের অন্তত একটি বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেওয়া হোক। তাঁকে ফাঁসি দেওয়া হবে, নাকি প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া হবে— আসামিকে তা বেছে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আর্জি জানান তিনি। বিচারপতি মেহতা তখন কেন্দ্রের আইনজীবীকে এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন।
    তবে কেন্দ্রের আইনজীবী জানান, ইতিমধ্যে কেন্দ্র একটি জবাবে জানিয়েছে এই বিকল্পের ব্যবস্থা করা খুব একটা সম্ভব না-ও হতে পারে। তখন বিচারপতি মেহতার পর্যবেক্ষণ, সমস্যা হল, সরকার সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনার জন্য প্রস্তুত নয়।