গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology ২০২৫ সালে গ্লোবাল গেমার ৩৩২ কোটি

    ২০২৫ সালে গ্লোবাল গেমার ৩৩২ কোটি

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্বের বর্তমান প্রযুক্তিগত অগ্রগতির সাথে মানুষের বিনোদনের ধরনও বদলে যাচ্ছে। একসময় যেখানে খেলার মানে ছিল মাঠে গিয়ে বল ছোঁয়া বা ক্রিকেট ব্যাট ধরার অভ্যাস, সেখানে এখন ভিডিও গেমসের দিকে ঝুঁকছে মানুষ।স্মার্টফোন ও কম্পিউটারে গেম খেলা এখন সাধারণ হয়ে উঠেছে, এবং এই গেমিং ট্রেন্ড কেবল তরুণদের মধ্যে সীমাবদ্ধ নেই,সব বয়সের মানুষ এতে অ্যাড হচ্ছেন।

    সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, বিশ্বের ৮৩.৬ শতাংশ ইন্টারনেট ইউজার বর্তমানে কোনো না কোনোভাবে ভিডিও গেম খেলার সাথে যুক্ত।এর মানে হল যে আজকের দিনে ইন্টারনেট ইউজার প্রায় সবাই কিছু না কিছু গেমিং কার্যক্রমে অংশ নেন।বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে গ্লোবাল গেমারদের সংখ্যা প্রায় ৩৩২ কোটি হতে পারে, যা বিশ্বের মোট জনসংখ্যার একটি বিশাল অংশ।ইন্টারনেটের সহজলভ্যতা, স্মার্টফোনের বিস্তার,সাশ্রয়ী ডেটা এবং মোবাইল গেম অ্যাপগুলোর জনপ্রিয়তা এই বৃদ্ধির পেছনে বড় ভূমিকা পালন করেছে। এদিকে,বিশ্বের গেমারদের মধ্যে এশিয়া সবচেয়ে বড় বাজার হিসেবে স্থান করে নিয়েছে, যেখানে গেমারদের সংখ্যা প্রায় ১৪৮ কোটি। যা বিশ্বজুড়ে গেমিং জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ।

    চীন, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে মোবাইল গেমিং অত্যন্ত জনপ্রিয়। অন্যদিকে ইউরোপে গেমারদের সংখ্যা প্রায় ৪৫ কোটি, এবং লাতিন আমেরিকায় গেমিং এবং ই-স্পোর্টস দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।আজকের গেমিং জগৎ কেবল ভিডিও গেম খেলা নয়, এটি একটি বহুমুখী ইকোসিস্টেমে পরিণত হয়েছে। এর মধ্যে রয়েছে,ই-স্পোর্টস টুর্নামেন্ট,যা কোটি কোটি ডলার পুরস্কারের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত হয়।