গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National বিশ্বের বিনিয়োগকারীরা ভারতকে নিয়ে উচ্ছ্বসিত : মোদী 

    বিশ্বের বিনিয়োগকারীরা ভারতকে নিয়ে উচ্ছ্বসিত : মোদী 

    0
    125
    ছবি সৌজন্যে : এক্স
    বিশ্বের বিনিয়োগকারীরা ভারতকে নিয়ে উচ্ছ্বসিত। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সোমবার রাজস্থানের জয়পুরে আয়োজিত রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট ২০২৪-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। 
    উদ্বোধনী অনুষ্ঠানের রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যে উন্নয়ন করেছে সংস্কার, পারফর্ম এবং ট্রান্সফর্মের মন্ত্রের মাধ্যমে, তা প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে। এটি একটি প্রযুক্তি এবং ডেটা-চালিত শতাব্দী। ভারত গণতন্ত্র, জনসংখ্যা এবং ডেটার আসল শক্তি দেখাচ্ছে। কীভাবে ডিজিটাল প্রযুক্তির গণতন্ত্রীকরণ সমাজের সমস্ত ক্ষেত্র এবং বিভাগকে উপকৃত করতে পারে তা ভারত দেখিয়েছে। ভারতের ইপিআই, ডিবিটি স্কিম এবং এই ধরনের অনেক প্ল্যাটফর্ম ডিজিটাল পরিকাঠামোর শক্তি দেখিয়েছে। রাজস্থান যখন উন্নয়নের নতুন উচ্চতা স্পর্শ করবে, তখন দেশও নতুন উচ্চতায় পৌঁছবে। আয়তনের দিক থেকে রাজস্থান দেশের বৃহত্তম রাজ্য এবং রাজস্থানের মানুষের হৃদয়ও সমান বড়।স্বাধীনতার পর সরকারগুলির অগ্রাধিকারের কারণে রাজস্থান অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু বিজেপি সরকার ঐতিহ্যের পাশাপাশি উন্নয়নের চেতনায় কাজ করছে।
    রাজস্থান শুধু ক্রমবর্ধমান নয়, নির্ভরযোগ্যও। চ্যালেঞ্জ মোকাবিলার নাম রাজস্থান। নতুন সুযোগ তৈরির নাম রাজস্থান।