
কখনও করমর্দন, কখনও বেয়ার হাগের মাধ্যমে রিও ডি জেনেইরো-তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ বারের মতো নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাইডেনের। ব্রাজিলের রিও ডি জেনেইরো-তে জি২০ শীর্ষ বৈঠকেই দুই রাষ্ট্রনেতা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেছেন। বৈঠকের আগে উষ্ণ করমর্দনের পাশাপাশি একে অপরকে জড়িয়ে অভ্যর্থনাও জানিয়েছেন। মোদী-বাইডেনের সাক্ষাতের সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, জো বাইডেনের সঙ্গে দেখা করতে পেরে তিনি খুশি। দুই রাষ্ট্রনেতাকে পাশাপাশি বসে কথা বলতেও দেখা গিয়েছে। মাসখানেক আগেই আমেরিকায় আয়োজিত কোয়াড সদস্য রাষ্ট্রগুলির বৈঠকে দেখা হয়েছিল নরেন্দ্র মোদী ও জো বাইডেনের। তারও আগে গত জুন মাসে ইতালিতে আয়োজিত জি৭ শীর্ষ সম্মেলনেও মুখোমুখি হয়েছিলেন তাঁরা।
প্রতিবারই দুজনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সম্মেলনের ফাঁকে জি-২০ সামিটে যোগ দেওয়া অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী।
ছবি সৌজন্যে : এক্স
