মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজার টালমাটাল

0
40
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

ইরান ও ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এই সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, অন্যদিকে শেয়ারবাজার ও বন্ডের দামে ধস নেমেছে।

বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আশঙ্কা এবং তেল খনিগুলোতে হামলার ভয়ে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১২.৫৭ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। মাত্র এক মাস আগেই এর দাম ছিল প্রায় ৭৩ ডলার। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে তেলের দাম কয়েক গুণ বেড়ে গেছে।অন্যদিকে,যুদ্ধের প্রভাবে গত কয়েক বছরের মধ্যে শেয়ারবাজারের পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থানে গিয়ে ঠেকেছে। ডাও জোন্স এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২০২২ সালের পর তাদের সবচেয়ে খারাপ মাস পার করছে।

প্রযুক্তি খাতের সূচক নাসডাক-ও বড় পতনের মুখে পড়েছে। রেকর্ড উচ্চতায় থাকা ডাও জোন্স সূচকটি ইতিমধ্যে ১০% কমে গেছে। শেয়ারবাজারের পাশাপাশি বন্ডের বাজারেও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার,ইল্ড বেড়ে ৪.৪৮%-এ পৌঁছেছে, যা গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। এর ফলে সাধারণ মানুষের জন্য ঋণের খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।