খাদ্য, জ্বালানির সঙ্কট মুক্তির উপায় খোঁজার বার্তা প্রধানমন্ত্রীর

0
145
KHADYA JALANI SANKAT MUKTIR UPAY KHOJAR BARTA PM ER
KHADYA JALANI SANKAT MUKTIR UPAY KHOJAR BARTA PM ER
খাদ্য, জ্বালানির সঙ্কট থেকে মুক্তির উপায় খুঁজতে হবে। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি২০ বৈঠকে রাষ্ট্রনেতাদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই বৈঠকে ভারতের এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ ভাবনার কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব ও সংঘাতের কারণে খাদ্য, জ্বালানি এবং সারের সঙ্কটে পড়তে হচ্ছে নিম্ন আয়ের দেশগুলিকে। সেখানে দারিদ্র প্রকটভাবে রয়েছে। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুসারে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড বাদে বাকি ওশিয়ানিয়। এবং এশিয়ার বেশ কিছু দেশ এই গ্লোবাল সাউথ এর মধ্যে পড়ে। ক্ষুধা ও দারিদ্র দূরীকরণে ভারত কী কী পদক্ষেপ করেছে, সে কথাও জি২০ সম্মেলনে তুলে ধরেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মন্তব্য, খাদ্য, জ্বালানি এবং সারের সঙ্কটের প্রধান কারণ হল বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাতের পরিস্থিতি। এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু দেশ। এই দেশগুলির সমস্যার কথা বাদ দিয়ে কখনও আলোচনা সদর্থক হতে পারে না বলেই মনে করেছেন প্রধানমন্ত্রী।
ক্ষুধা এবং দারিদ্র দূরীকরণে ব্রাজিল আন্তর্জাতিক মঞ্চ স্থাপনে উদ্যোগী হয়েছে। ব্রাজিলের এই উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী.
ছবি  সৌজন্যে : এক্স