জিমেল অ্যাড্রেস বদলানোর সুবিধা

0
110
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

স্কুল জীবনে অনেকে শখের বশে বা না বুঝে অদ্ভুত সব নাম দিয়ে ইমেইল অ্যাকাউন্ট খুলেছিলেন। এখনও যারা সেইসব বিব্রতকর ইমেল অ্যাড্রেস ব্যবহার করছেন তাদের জন্য বড়দিনের এক দারুণ উপহার নিয়ে এল গুগল।

হেল্প পেইজ-এর এক আপডেটে মার্কিন সার্চ জায়ান্টটি বলেছে, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পরিবর্তনের মাধ্যমে এখন নিজেদের পুরানো জিমেইল অ্যাড্রেসটি বদলে নতুন অ্যাড্রেস দিতে পারবেন ইউজাররা। এতে তাদের আগের সব ডেটা ও পরিষেবা আগের মতোই থাকবে।তবে ইমেল অ্যাড্রেস পরিবর্তনের এ নতুন নির্দেশিকাটি আপাতত কেবল গুগলের সাপোর্ট পেজের হিন্দি ভার্সণে দেখা যাচ্ছে। ফলে এ সুবিধাটি প্রথমে ভারত বা হিন্দিভাষী বাজারে চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।গুগল বলেছে, এ ফিচারটি পর্যায়ক্রমে সকল ইউজারের জন্য চালু হবে। ফলে শিগগিরই বিশ্বজুড়ে সবার জন্য পাওয়া যাবে এই সুবিধা।

তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে।গুগলের ইংরেজি ভাষার পেজটিতে এখনও আগের নির্দেশই রয়েছে, যেখানে বলা হয়েছে, বিভিন্ন জিমেল অ্যাড্রেস সাধারণত পরিবর্তন করা যায় না। অন্যদিকে কোন কোন অঞ্চলে ফিচারটি প্রথম চালু হবে,এ প্রশ্নের কোনো জবাব দেয়নি গুগল।