গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National গোয়ার অগ্নিকাণ্ড : মালিক অজয় গুপ্ত-কে আটক

    গোয়ার অগ্নিকাণ্ড : মালিক অজয় গুপ্ত-কে আটক

    0
    125
    ছবি সৌজন্যে : এক্স
    গোয়ার আরপোরায় বার্চ বাই রোমিও লেন নাইট ক্লাবে ভয়াবহ আগুনে ২৫ জনের মৃত্যুর পর এবার দিল্লি থেকে আটক করা হয়েছে নাইটক্লাবেরই অন্য এক মালিক অজয় গুপ্ত-কে।
    তাঁকে শিগগিরই গোয়ায় নিয়ে যাওয়া হবে এবং গ্রেফতার করবে পুলিশ। গোয়া পুলিশ আগেই অজয় গুপ্ত ও সুরিন্দর কুমার খোসলার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছিল। দুই মালিক সৌরভ লুথরা ও গৌরব লুথরা পলাতক। রয়েছেন থাইল্যান্ডে, তাঁদের বিরুদ্ধে জারি রয়েছে ব্লু কর্নার নোটিস।
    এপর্যন্ত নাইটক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিং, বার ম্যানেজার রাজীব সিংহানিয়া, গেট ম্যানেজার রিয়াংশু ঠাকুর এবং কর্মী ভারত কোহলিকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।