অগ্নিকাণ্ডের সময় গোয়ায় নৈশক্লাবের ধৃত মালিক অজয়!

0
97
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
গোয়ার নৈশক্লাবে অগ্নিকাণ্ডের সময় সেখানেই ছিলেন ধৃত মালিক অজয় গুপ্ত। তদন্তে এ বার প্রকাশ্যে এল নয়া তথ্য! জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের রাতে গোয়াতেই ছিলেন ক্লাবের ধৃত মালিক অজয় গুপ্ত।
পরে পুলিশ তদন্ত শুরু করায় রাতেই দিল্লি পালিয়ে যান তিনি। অবশ্য পুলিশের চোখকে ফাঁকি দিতে পারেননি। দু’দিন পর দিল্লিতে ধরা পড়ে যান তিনি। গোয়ার নৈশক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর তদন্তে নেমে ক্লাবের মালিকদের গত কয়েক সপ্তাহের গতিবিধি নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে পুলিশ। তাতেই জানা গিয়েছে, ঘটনার রাতে গোয়ায় ছিলেন ক্লাবের তৃতীয় অংশীদার অজয়।
যে সময় উত্তর গোয়ার আরপোরার নৈশক্লাবটি পুড়ছিল, তখন গোয়ার অন্য প্রান্তে ছিলেন ওই ব্যক্তি। রাতেই খবর পান, ক্লাবে আগুন লেগে অনেকের মৃত্যু হয়েছে। ক্লাবের মালিকদের খোঁজ শুরু করেছে পুলিশ। গ্রেফতারি এড়াতে সঙ্গে সঙ্গে দিল্লির উদ্দেশে রওনা হয়ে যান তিনি। অন্যদিকে, নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগে ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছে গোয়ার দুই জনপ্রিয় নৈশক্লাব।