২০৪৭-র আগে ঈশ্বর ফিরিয়ে নেবেন না : মোদী 

0
173
God will not take back before 2047  Modi
God will not take back before 2047 Modi
২০৪৭ সালে বিকশিত ভারতের লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত পরমাত্মা তাঁকে ফিরিয়ে নেবেন না। এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যে তাঁকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি তিনি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাননি। ঈশ্বর তাঁকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য এই শক্তি তিনিই দিয়েছেন।তাঁকে সামর্থ্যও ঈশ্বরই দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন। প্রদাহনমন্ত্রী আরও বলেছেন, ঈশ্বর তাঁকে ২০৪৭-এ বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য পাঠিয়েছেন। তাঁর পূর্ণ বিশ্বাস, যত দিন না সেই লক্ষ্য পূরণ হচ্ছে, আমাকে পরমাত্মা ফিরিয়ে নেবেন না।অন্যদিকে, প্রধানমন্ত্রীর এই পরমাত্মা দাবি নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলছেন, এসব হাস্যকর কথা। তাঁকে যদি কেউ এরকম বলত তাহলে বলতেন, এসব বাইরে কাউকে বলো না। লোকে হাসবে।