‘ঈশ্বর রক্ষা করেছেন’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ট্রাম্পের  

0
124

দু’বার প্রাণঘাতী হামলার পরেও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জিতে শেষ হাসি হেসেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর ওপর বিগত সময়ে দু’বার হামলা চালানো হয়েছিল।

যদিও দু’বারই বরাত জোরে বেঁচে যান তিনি। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট পদে পুনরায় বসা জন্যই ঈশ্বর তাঁর প্রাণ রক্ষা করেছে।একইসঙ্গে ট্রাম্পের বার্তা, দেশকে বাঁচাতে, আমেরিকাকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাওয়ার জন্যই তাঁর লড়াই বাঁচিয়ে রেখেছেন ঈশ্বর। একসঙ্গে সেই লক্ষ্যপূরণ করবেন তিনি। কাজ সহজ হবে না নিশ্চিত, কিন্তু শরীরের শেষ শক্তি থাকা পর্যন্ত লড়ে যাবেন। পাশাপাশি আমেরিকার জনগণ ভরসা করে যে দায়িত্ব তাঁকে দিয়েছেন, তাতে মনপ্রাণ সঁপে দেবেন তিনি।

১৩ জুলাই পেনসিলভ্যানিয়ার প্রচারসভায় গুলিবিদ্ধ হন ট্রাম্প। বক্তৃতা করার সময় মাথা ঘোরানোয় গুলিটি তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায়, প্রাণে বেঁচে যান ট্রাম্প।

ছবি  সৌজন্যে : এক্স