আলোকসজ্জা-শোভাযাত্রায় দেবী জগদ্ধাত্রীকে বিদায় চন্দননগরে

0
346
ছবি সৌজন্যে : নিজস্ব

কয়েকদিনের জাঁকজমকের শেষে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা-বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। শনিবার সকাল থেকেই চন্দনগরের আকাশে বাতাসে কার্যত ছিল বিষাদের সুর। নামকরা বারোয়ারিগুলো প্রতিমা নিরঞ্জনের ব্যস্ততা শুরু করেছিল সকাল থেকেই।

তারমধ্যেই চলে মণ্ডপে মণ্ডপে চলে মহিলাদের সিঁদুরখেলা। এরইমধ্যে অন্যতম ভদ্রেশ্বরেরর তেঁতুলতলার দেবীবরণের অনুষ্ঠান। শাড়ি পরে পুরুষরাই এখানে জগদ্ধাত্রী প্রতিমাকে বরণ করেন। এটাই এখানকার চিরাচরিত প্রথা। এরপর সময় যত গড়িয়েছে নিরঞ্জনের শোভাযাত্রা দেখতে ভিড় জমিয়েছেন মানুষজন।

চোখ ধাঁধানো আলোকসজ্জার সঙ্গে মিউজিক, ড্রাম, ঢাকের আওয়াজ এবং সর্বোপরী মন মাতানো দেবী প্রতিমার রূপ মুগ্ধ করেছে মানুষজনকে। চন্দননগর ভদ্রেশ্বর মিলিয়ে প্রায় ৭০ টি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নিয়েছে। শোভাযাত্রা ঘিরে প্রশাসনের তরফে ছিল কড়া নিরাপত্তা।