কাঁকুড়গাছির লোহাপট্টিতে বিধ্বংসী আগুন

0
134
kankur gachi loha potti te aagun
kankur gachi loha potti te aagun
শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার মধ্যরাতে কাঁকুরগাছির লোহাপট্টির পরপর পাঁচটি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, বুধবার রাত দেড়টা নাগাদ লোহাপট্টির একটি প্লাস্টিকের কারখানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন আরও চারটি কারখানাতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় মধ্যরাতের আগুনকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে একে একে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয়রাও। তবে আগুনে কেউ আটকে পড়েননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।দমকল সূত্রের খবর, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। তবে কোথাও কোনও ফায়ার পকেট রয়ে গেছে কিনা, তা খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা। কারখানায় কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট কারখানাগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা।