
স্ত্রীর আইএসআই যোগ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দাবি উড়িয়ে পাল্টা সুর চড়িয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানুষকে অপদস্ত করা এবং কাদা ছোঁড়াছুঁড়ি ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই।
এটাই বিজেপির রুটি-রুজি। তিনি আরও বলেছেন, এর আগেও তারা কংগ্রেস নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছে। কাউকে খুনি, আবার কাউকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হয়েছে। রীতিমতো ষড়যন্ত্র করে বিজেপি এধরনের কাজ করছে বলে অভিযোগ করেছেন গগৈ।
উল্লেখ্য, গৌরবের স্ত্রীর এখনও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলেও সম্প্রতি একটি পোস্ট করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এই পরিস্থিতিতে বিজেপির দাবি খারিজ করে গেরুয়া শিবিরকে একহাত নিয়েছেন গৌরব।








