গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Nadia মুখ্যমন্ত্রীর সভায় সোনার হার ছিনতাই, কান্নায় ভাঙলেন মহিলারা

    মুখ্যমন্ত্রীর সভায় সোনার হার ছিনতাই, কান্নায় ভাঙলেন মহিলারা

    0
    230
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখতে গিয়ে সোনার হার খুইয়ে কান্নায় ভেঙেছেন মহিলারা। কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় সকাল সকালই পৌঁছে গিয়েছিলেন নদিয়ার ভীমপুর হরিনগরের বাসিন্দা কনিকা পাল, বিজলি বিশ্বাস এবং চন্দনা মণ্ডলরা।
    মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখবেন বলে সামনের দিকেই বসেছিলেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মন দিয়ে শোনেন। কিন্তু সভা শেষ হতেই বাড়ি ফেরার পথে হঠাৎই লক্ষ্য করেন গলার সোনার চেন উধাও।
    সম্বিত ফিরতেই কান্নায় ভেঙে পড়েন কনিকা, বিজলি, চন্দনারা। তাঁদের দাবি ভিড়ের মধ্যেই কেউ বা কারা হার ছিনতাই করে পালিয়েছে। এর আগে কোচবিহারের সভাতেও এমন অভিযোগ উঠেছিল।