
মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে সোনার মূল্য আবারও উর্ধ্বমুখী হয়েছে। সোমবার স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১.৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৩.৪০ ডলারে পৌঁছেছে।
ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন সোনা ফিউচারের দামও বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৬২.৪০ ডলারে দাঁড়িয়েছে।বলা হচ্ছেবর্তমানে বাজারে সোনার চাহিদা বাড়ছে।বিনিয়োগকারীরা মনে করছেন ডিসেম্বরে ফেড সুদের হার কমাতে পারে, যদিও ব্যাংক কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেয়নি।বিশ্লেষকরা বলছেন, আমেরিকার দুর্বল অর্থনৈতিক সূচক এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানোর আশাবাদ,এই দুই কারণে বিনিয়োগকারীদের মধ্যে সোনার প্রতি আগ্রহ বাড়ছে।সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে আমেরিকায় কর্মসংস্থান কমেছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে।
ব্যয় সংকোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তারের কারণে অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে।
