সোনাপাচার : কন্নড় অভিনেত্রী রান্যা রাও-সহ ৩ জনের জেল

0
246
ছবি সৌজন্যে : এক্স
সোনাপাচার মামলায় কন্নড় অভিনেত্রী রান্যা রাও-সহ তিন জনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রান্যা ছাড়াও বাকি দুই অভিযুক্ত হলেন তরুণ কোন্ডারু রাজু এবং সাহিল জৈন। এই এক বছর জেলবন্দি থাকার সময় জামিনের জন্য আবেদন করতে পারবেন না অভিযুক্তেরা।
এমনই নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, দুই সঙ্গী তরুণ এবং সাহিলকে নিয়ে সোনাপাচারের একটি সিন্ডিকেট তৈরি করেছিলেন কন্নড় অভিনেত্রী। মূলত দুবাই, উগান্ডা এবং আরও বেশ কয়েকটি দেশ থেকে সোনাপাচারের সঙ্গে জড়িত ছিলেন তাঁরা। সোনাপাচারের টাকা হাওয়ালার মাধ্যমে আর্থিক লেনদেনও করা হত বলেও জানিয়েছেন তদন্তকারীরা।
গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ১৪কেজি সোনা-সহ ধরা পড়েন কন্নড় অভিনেত্রী। সোনাপাচার মামলায় ডিআরআইয়ের আবেদনের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। পরে এই একই মামলায় তদন্ত শুরু করে ইডিও।