গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North 24Pgs বরানগরে স্বর্ণ ব্যবসায়ীকে খুন, গ্রেফতার ২

    বরানগরে স্বর্ণ ব্যবসায়ীকে খুন, গ্রেফতার ২

    0
    93
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বরাহনগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্ত-কে। সোমবার দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বরাহনগর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
    খোঁজ চলছে বাকি অভিযুক্তদেরও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরাহনগরের শম্ভুনাথ দাস লেনে নিহত শঙ্কর জানার দোকানের ঠিক উল্টো দিকের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল পাঁচ অভিযুক্তকে। দুপুর ৩টে থেকে সাড়ে ৩টের মধ্যে লুট এবং খুনের ওই ঘটনা ঘটে। তড়িঘড়ি কাজ সেরে কয়েক মিনিটের মধ্যে এলাকা ছাড়েন দুষ্কৃতীরা। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীদের মধ্যে তিন জন শম্ভুনাথ দাস লেনের পিছন দিকের রাস্তা দিয়ে দমদম স্টেশনের দিকে পালান। বাকি দু’জন চলে যান সিঁথির মোড়ের দিকে।
    এখনও পর্যন্ত তাঁদের মধ্যে দু’জনকে ধরা হয়েছে। শনিবার বরাহনগর থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে অবস্থিত নিজের দোকানে খুন হন শঙ্কর।