ফের সোনার দোকানে চুরি মালদায় 

0
296
Another gold shop theft in Malda
Another gold shop theft in Malda
ফের মালদায় সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিগত কয়েকদিন ধরে ধারাবাহিক ভাবে সোনার দোকানে চুরির ঘটনার আবহে এবার ইংরেজবাজার থানার চণ্ডিপুর এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে।
গ্যাস কাটার দিয়ে শাটার কেটে একাধিক তালা ভেঙে সোনা ও রুপোর গয়না মিলিয়ে প্রায় দু’লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। প্রমাণ লোপাট করতে দোকানে থাকা সিসিটিভিও ভেঙে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন ইংরেজবাজার থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পরপর এইভাবে চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।