গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস, এলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও

    ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস, এলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও

    0
    150
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ১৯৭১-এ ভারত-পাকিস্তান যুদ্ধের ৫৪ বছর পূর্তিতে ফোর্ট উইলিয়ামে পালিত হয়েছে স্বর্ণিম বিজয় দিবস। নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে দিনটি। শহিদ স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিন বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধানরা।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সেনা কর্তারা। পাশাপাশি ফোর্ট উইলিয়ামে উপস্থিত ছিলেন বাংলাদেশের ৯ জনের প্রতিনিধি। শুধু কলকাতাতেই নয় ১৯৭১-র ভারত-পাকিস্তান যুদ্ধজয়ে সুবর্ণ জযন্তী পালন হচ্ছে দেশজুড়ে।

    পাকিস্তানের বিরুদ্ধে গৌরবজনক জয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মশাল জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৭১-র যুদ্ধের পুরস্কারপ্রাপক ও প্রাক্তনীদের বাড়ি ছাড়াও মশাল নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে।