গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home North 24Pgs সন্দেশখালির জাল নোটকাণ্ডে নাগপুরে গ্রেফতার গল্ফগ্রিনের যুবক

    সন্দেশখালির জাল নোটকাণ্ডে নাগপুরে গ্রেফতার গল্ফগ্রিনের যুবক

    0
    129
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সন্দেশখালি ১ কোটির জাল নোটকাণ্ডে মূল অভিযুক্ত অভিষেক তিওয়ারিকে নাগপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ট্রানজিট রিমান্ডে সন্দেশখালিতে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে অভিষেক তিওয়ারি কলকাতার গল্ফগ্রিনের বাসিন্দা। দিল্লিতেও তাঁর বাড়ি রয়েছে।

    ১৮ জুলাই সন্দেশখালি থেকে ৯ কোটি টাকার জাল নোট উদ্ধার হয়। সেই ঘটনায় প্রথমে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে এক মহিলাকেও গ্রেফতার করা হয়। সেই মহিলাকে জেরা করে অভিষেকের খোঁজ মেলে। পুলিশের অনুমান অভিষেক তিওয়ারিই জাল নোট চক্রের পাণ্ডা। রাজ্য এবং দেশজুড়ে এই চক্র চালায় অভিষেক।

    মূলত জাল নোট দেখিয়ে ব্যবসায়ীদের ভিডিও কল করা হত। কম কিস্তিতে ঋণের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের ফাঁদে ফেলতেন। এরপর প্রসেসিং ফি-র নামে ২০ লাখ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিত প্রতারকরা।