
এক দশকের উষ্ণতম বড়দিনের সাক্ষী থেকেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তবে, বর্ষশেষে ফের ফিরবে শীতের আমেজ। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি এ বছরে নেই। তবে বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। কলকাতার রাতের তাপমাত্রা আরও একটু বেড়েছে। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও কার্যত শীত উধাও কলকাতায়। দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বর্ষশেষ বা বর্ষবরণে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে।বছরের শেষ উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ। শনিবার হালকা বৃষ্টি হবে তিন জেলাতে-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ।
প্রভাব পড়তে পারে আশেপাশের দুই-একটি জেলাতেও। হালকা বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও। তবে পর্যটকদের জন্য সুখবর রয়েছে। শনিবার উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। বরফ পরতে পারে দার্জিলিয়েও।
