
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১২ বছর সুশাসন, উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং গরিব ও কৃষকদের কল্যাণমূলক কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রী নিত্যানন্দ রাই।
তিনি আরও দাবি করেছেন, এই সময়ে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্য সীমার বাইরে উঠে এসেছেন। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন এবং কৃষক কল্যাণেও সরকার গুরুত্ব দিয়েছে, দাবি করেন তিনি।
এই দেশের ১৪০ কোটি নাগরিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন এবং সংকল্পের সঙ্গে যুক্ত। ভারত একসময় এমন একটি জায়গা হিসাবে পরিচিত ছিল যেখানে যেখানেই যাওয়া যেত সেখানেই আবর্জনার স্তূপ দেখা যেত। প্রধানমন্ত্রী হওয়ার পর, মোদী স্বচ্ছ ভারত মিশন চালু করার সংকল্প নেন এবং দেশবাসী এতে তাঁর সঙ্গে যোগ দেন। চলমান স্বচ্ছ ভারত মিশন একটি বিশাল রূপ নিয়েছে।
