
চোটের কারণে গত এক বছর ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। এরপর আর মাঠে ফেরা হয়নি তার।
কবে ফিরবেন সেটা নিয়ে নেইমার ফ্যানরা অপেক্ষায় আছেন।এবার পাওয়া গেল সুখবর।অবশেষে মাঠে ফিরছেন তিনি।তার ফেরার সুখবর দিয়েছেন আল হিলালের কোচ হোর্হে জেসুস।নেইমারের ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, সোমবার ব্রাজিল ফরোয়ার্ডের মাঠে ফেরার সম্ভাবনা আছে।সেদিন এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল আইনের মুখোমুখি হবে আল হিলাল।তবে সেই ম্যাচে নেইমারের খেলার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি আল হিলাল কোচ। শুধু জানিয়েছেন, নেইমার পুরোপুরি সেরে উঠেছে এবং অনুশীলনেও যোগ দিয়েছে। আগামী দু’ দিন সবকিছু ঠিক থাকলে দলের পরের ম্যাচে তাকে নেওয়া হবে।এদিকে সৌদি প্রো লিগে নেইমারকে এখনো রেজিস্ট্রেশন করতে পারেনি আল হিলাল।শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য তাকে রেজিস্ট্রেশন করতে পেরেছে সৌদি ক্লাবটি।উল্লেখ্য চোট কাটিয়ে গত মাসে আল হিলালের অনুশীলনে ফেরেন নেইমার।
ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, বাছাইপর্বের আগামী দুটো ম্যাচে নেইমারকে ফেরানোর পরিকল্পনা আছে ব্রাজিল টিম ম্যানেজমেন্টের। তার আগে ক্লাবের হয়ে মাঠে ফিরতে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক









