বার্সেলোনার জন্য সুখবর

0
117
ছবি সৌজন্যে : এক্স

চলতি আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর প্রথম ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছে বার্সেলোনা। চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন দুই স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল ও ফের্মিন লোপেস।

লা লিগায় আগামী শনিবার জিরোনার বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে ফিরেছে বার্সেলোনা। দলের সঙ্গে যোগ দিয়েছেন ইয়ামাল ও লোপেস।কুঁচকির চোটে এই মাসে বিশ্বকাপ বাছাইয়ে স্পেনের দুই ম্যাচ থেকে ছিটকে পড়েন ইয়ামাল।গত মাসে পাওয়া পেশির চোটে তিন সপ্তাহের মতো বাইরে ছিলেন লোপেস।চোটে বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া এখনও অনুশীলনে ফেরেননি। এই সপ্তাহের শেষ দিকে তিনি সতীর্থদের সঙ্গে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।এদিকে,স্পেন দল থেকে আগে চলে আসা ফেররান তরেসও এই সপ্তাহে অনুশীলনে ফিরতে পারেন। তবে দানি ওলমো, গাভি, হোয়ান গার্সিয়া ও মার্ক-আন্ড্রে টের স্টেগেনের ফিরতে আরও সময় লাগবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে শেষ ম্যাচে সেভিয়ার মাঠে ৪-১ গোলে হারা বার্সেলোনা আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।