গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সুখবর! দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে রুবিয়োর ইঙ্গিত

    সুখবর! দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে রুবিয়োর ইঙ্গিত

    0
    13
    ছবি সৌজন্যে : এক্স

    আর কয়েক ঘণ্টার মধ্যেই গোটা বিশ্ব একটা সুখবর পেতে চলেছে, দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পরে এমনটাই জানিয়েছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো। মনে করা হচ্ছে, তাঁর ইঙ্গিত ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা নিয়েই।

    প্রসঙ্গত, রবিবারের বৈঠকে জয়শঙ্করের সঙ্গেও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে রুবিয়োর। তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত। অপেক্ষা শুধু ঘোষণার। চার দিনের ভারত সফরে এসেছেন রুবিয়ো। দিল্লিতে ভারতীয় বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে যৌথ ভাবে সাংবাদিক সম্মেলন করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো। সেখানে জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদ দমন দুই দেশের কাছেই চ্যালেঞ্জ। পশ্চিম এশিয়ার অশান্তি নিয়েও দু’জনের কথা হয়েছে বৈঠকে। তার পরেই রুবিয়ো সাংবাদিক বৈঠকে বলেছেন, আমার মনে হয়, আর কয়েক ঘণ্টায় গোটা দুনিয়া সুখবর পেতে পারে। সেই সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতার দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

    এর আগে,নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, শান্তিচুক্তি সংক্রান্ত আলোচনা অনেকটাই হয়ে গিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে শুধু কিছু বিষয় চূড়ান্ত হওয়া বাকি মাত্র। তার পরেই মার্কিন প্রেসিডেন্ট লেখেন, চুক্তিটি চূড়ান্ত হওয়ার দিকে। বর্তমানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। শীঘ্রই তা ঘোষণা হবে। চুক্তিতে অনেক বিষয় আছে। তবে তার মধ্যে অন্যতম বিষয়ই হল হরমুজ় প্রণালী। চুক্তির অংশ হিসাবে ওই প্রণালী খুলে দেওয়া হবে। তার পরেই দিল্লিতে বসে রুবিয়োর ঘোষণা সেই সমঝোতার দিকেই ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে।