গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International জিনপিঙের সঙ্গে সুসম্পর্ক, পরমাণু পরীক্ষাও : ট্রাম্প

    জিনপিঙের সঙ্গে সুসম্পর্ক, পরমাণু পরীক্ষাও : ট্রাম্প

    0
    77
    ছবি সৌজন্যে : এক্স
    চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে চমৎকার সম্পর্ক চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছ’বছর পর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং জিনপিং।
    সেই সাক্ষাতের সময় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, জিনপিং-কে সঙ্গে পেয়ে তিনি নিজেকে সম্মানিত মনে করছেন। তিনি আশাবাদী, জিনপিঙের সঙ্গে ভবিষ্যতেও সুসম্পর্ক থাকবে। একই মত চিনা প্রেসিডেন্টেরও। তিনি এ-ও মনে করছেন, দু’দেশের সম্পর্ক স্থিতিশীল হবে। কাজ করবে কাঁধে কাঁধ মিলিয়ে। এদিকে, আমেরিকার যুদ্ধ দফতরকে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    বৃহস্পতিবার সকালে ট্রুথ সোশ্যাল-এ নিজেই সে কথা জানিয়েছেন তিনি। ট্রাম্পের এই নির্দেশ আকস্মিক হলেও অনভিপ্রেত নয়। গত সপ্তাহেই রাশিয়া পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে রাশিয়া। এ অবস্থায় মার্কিন পরমাণু অস্ত্রকেও সমানে সমানে ঝালিয়ে নিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্টও।