গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ‘গুড বাই’ শীত, বঙ্গে তাপমাত্রা বাড়বে

    ‘গুড বাই’ শীত, বঙ্গে তাপমাত্রা বাড়বে

    0
    36
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্য থেকে শীত কার্যত বিদায় নিতে শুরু করেছে। ভোর হোক বা রাত – সেই ঠান্ডার অনুভূতি আর নেই।
    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার, বাতাস শুষ্ক। দিনের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। কলকাতায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। তবে আগামী সপ্তাহে তা বেড়ে ১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে ইঙ্গিত। একই সঙ্গে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রির ঘরে ওঠার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রায় একই ছবি।
    সকালে হালকা কুয়াশা বা শিশিরের আমেজ থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা নিয়ে সতর্কবার্তা জারি হয়েছে।