গুগল ট্রান্সলেটে এআই

0
118
ছবি সৌজন্যে : এক্স

গুগল ট্রান্সলেট এবার ইউজারদের জন্য আনছে এআইচালিত নতুন ফিচার, যেখানে ইউজাররা চাইলে দ্রুত অনুবাদ বা আরও নির্ভুল অনুবাদের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবেন। মার্কিন সার্চ জায়ান্ট গুগল জানিয়েছে, এই আপডেটের মাধ্যমে অনুবাদ অভিজ্ঞতাকে আরও ব্যবহারবান্ধব ও কার্যকর করা হবে।

নতুন ভার্শনে প্র্যাকটিস মোড নামের একটি গেমের মতো অনুশীলন ফিচারও যোগ করা হয়েছে, যা ভাষা শেখাকে ডুওলিঙ্গোর মতো আরও ইন্টারঅ্যাকটিভ ও অংশগ্রহণমূলক করবে।জানা গেছে,গুগল ট্রান্সলেটের দুটি এআই মডেল থাকবে। ফাস্ট এআই অনুবাদ মডেলটি গতি ও কার্যকারিতাকে প্রাধান্য দেবে, যা দ্রুত কিছু খুঁজে বের করা বা অনুবাদের জন্য উপযোগী। অন্যদিকে, অ্যাডভান্সড মডেলটি গুগলের এআই জেমিনাইয়ের মাধ্যমে চালিত, যা আরও নির্ভুলতা ও প্রাসঙ্গিকতা বা কোন কথাটা কোথায় মানায় তা বজায় রেখে অনুবাদ করবে।উল্লেখ্য,বর্তমানে গুগল ট্রান্সলেটের অ্যাডভান্সড মোডে রয়েছে ইংরেজি থেকে স্প্যানিশ ও ইংরেজি থেকে ফরাসি ভাষার মধ্যে জোড়া ভাষার জন্য অনুবাদ সুবিধা।তবে গুগল ট্রান্সলেট-এর লেটেস্ট ভার্সন ৯.১৫.১১৪ পরীক্ষা করে অ্যাপটির ইউজার ইন্টারফেসে কিছু দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করেছেন অ্যান্ড্রয়েড বিশ্লেষক ,অ্যাসেম্বলডিবাগ। রিপোর্ট অনুসারে, মডেল বাছাইয়ের এ অপশনটি গুগলের বড় ডিজাইনেরই অংশ, যার লক্ষ্য হচ্ছে অ্যাপটি আরও সহজে ব্যবহারযোগ্য করা,বিশেষ করে এক হাতে ব্যবহারের সুবিধার্থে। ভয়েস ইনপুট বাটনটি এখন ছোট করা হয়েছে ও স্ক্রিনের ডান পাশে সরিয়ে নিয়েছে গুগল। মাইক্রোফোন, হাতের লেখা ও বিভিন্ন পেস্ট টুলকে একত্র করে নিচের একটি টুলবারে রেখেছে কোম্পানিটি।পাশাপাশি, কনটেন্ট সংরক্ষণের জন্য উপরের দিকে নতুন এক বুকমার্ক বাটন অ্যাড করেছে গুগল।

এদিকে, ভাষা শেখার অভিজ্ঞতাকে আরও মজাদার ও আকর্ষণীয় করে তুলতে গুগলের প্র্যাকটিস মোড’কে গেমের মতো করে তৈরি করেছে গুগল, যা সরাসরি ডুওলিঙ্গোর মতো বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্য রাখে।