
ফোন, ট্যাব, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইসেই থাকে গুগল অ্যাসিস্ট্যান্ট। এটি দরকারি হলেও, গুগলের এ ভার্চুয়াল সহকারী অনেক সময় হতে পারে বিরক্তির কারণ।
কাজের মধ্যে নোটিফিকেশন আসা, বা এর পপ-আপ স্ক্রিনের অনেক আংশ জুড়ে দেখানো অনেকের পছন্দ নাও হতে পারে। আর এটি বন্ধ করাও সহজ।কীভাবে নিজের অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করবেন সে বিষয়ে একটি নির্দেশমূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস।বলা হচ্ছে,গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করতে প্রথমে ফোনের গুগল অ্যাপ চালু করুন।ওপরের ডান কোণায় নিজের প্রোফাইল ছবির ওপরে প্রেস করুন। তারপর সেটিংস অপশনটি বেছে নিন।গুগল অ্যাসিস্ট্যান্ট অপশনটি চালু করুন। প্রথমে পপুলার সেটিংস সেকশন দেখাবে, এর কিছুটা নিচেই থাকবে,অল সেটিংস অপশন বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকবে।অল সেটিংস বিভাগ থেকে জেনারেল অপশনে প্রেস করুন।পরের স্ক্রিন থেকে গুগল অ্যাসিট্যান্ট-এর সুইচ অফ করলেই অ্যাপটি বন্ধ হয়ে যাবে। আর হেই গুগল ভয়েস কমান্ড বন্ধ করতে পারেন।পাশাপাশি গুগল অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি বন্ধ না করে, কেবল ভয়েস অ্যাক্টিভেশন বন্ধ করতে পারেন। ফলে, এটি কণ্ঠস্বরের মাধ্যমে আর চালু হবে না। সেক্ষেত্রে,প্রথমে ফোনের গুগল অ্যাপ চালু করুন।ওপরের ডান কোণায় নিজের প্রোফাইল ছবির ওপরে প্রেস করুন।সেটিংস অপশনটি বেছে নিন। এরপর গুগল অ্যাসিস্ট্যান্ট অপশনটি চালু করুন।
পপুলার সেটিংস বিভাগের নিচে হেই গুগল অ্যান্ড ভয়েস ম্যাচ অপশনটি বেছে নিন। শেষে হেই গুগল অপশনের সুইচটি অফ করলেই সেটি বন্ধ হয়ে যাবে।
