
দুটি উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল জুড়ে দেওয়া রোবট লঞ্চ করেছে গুগলের ডিপমাইন্ড।নির্মাতাদের দাবি, প্রশিক্ষণ ছাড়াই এ এআই মডেল ব্যবহার করে মানুষের যে কোনো কাজ করতে পারবে এসব রোবট।জেমিনাই রোবোটিক্স এবং জেমিনাই রোবোটিক্স ইআর নামের দুটি এআই মডেল ব্যবহার করে রোবট তৈরি করেছে ডিপমাইড, যা এটিকে স্থানগত ও যুক্তির সক্ষমতা দেবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে এটি শারীরিক কার্যকলাপ করতে পারে।
এসব রোবটের ভিডিওর এক সিরিজে দেখা গেছে,নতুন প্রযুক্তি দিয়ে তৈরি এসব রোবট বাস্তব দুনিয়ার বিভিন্ন কাজ করছে। যেমন,দুপুরের খাবার প্যাক করা,জুতোর ফিতা বাঁধা ও বাড়ির নানা জিনিসপত্র পরিষ্কার করার মতো কাজ।এআই এমন ক্ষমতার কাজও করতে পারে যা এখন পর্যন্ত মানুষের কাছে অকল্পনীয় ছিল। যেমন, অরিগামি তৈরি করা ও বাস্কেটবলকে স্ল্যাম ডাঙ্ক করার পদ্ধতি বের করা,বিশেষ করে আগে কখনও বাস্কেটবল বা নেট না দেখেও।ডিপমাইন্ড-এর রোবোটিক্স বিভাগের প্রধান ক্যারোলিনা প্যারাডা বলেছেন,বাস্তব জগতের মানুষের সঙ্গে মানিয়ে চলার জন্য এআইকে উপযোগী ও সহায়ক হতে হলে এদের আশপাশের বিশ্বকে বোঝা ও সাড়া দেওয়ার মতোই মানবিক সক্ষমতার হতে হবে।
পাশাপাশি নিরাপদেও কাজ করতে হবে।শারীরিক কাজের পাশাপাশি এ নতুন এআই রোবটকে নৈতিক দিকনির্দেশ দিয়েও তৈরি করেছে ডিপমাইন্ড, যা এ নতুন প্রযুক্তিটির ঝুঁকি কমিয়ে আনতে পারে বলে দাবি কোম্পানিটির।ডেটাচালিত এ কাঠামোটি মানুষের স্বার্থে কাজ করার জন্য একটি রোবটের আচরণকে কাজে লাগাতে ডিজাইন করেছে মার্কিন সার্চ জায়ান্টটি।গুগলের ডিপমাইন্ড বলছে, আইজ্যাক আসিমভের রোবোটিক্সের তিনটি আইন থেকে অনুপ্রাণিত হয়ে রোবটটি তৈরি করেছেন তারা, যা এএসআইএমওভি মডেল নামে পরিচিত এবং এখনও পর্যন্ত সবচেয়ে কার্যকর রোবট তৈরির মডেল এটি।
