
গুগলের ডিসকভার কনটেন্ট ফিডে নতুন কিছু ফিচার আসছে। এখন থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট ও ইউটিউব শর্টস দেখাতে শুরু করবে মার্কিন সার্চ জায়ান্ট গুগল ডিসকভার।
গুগল বলছে, এখন কেবল ওয়েবের বিভিন্ন আর্টিকেলই নয়, বরং এর সঙ্গে আরও কিছু যোগ হচ্ছে। এবার থেকে সেখানে ইনস্টাগ্রাম, এক্স-এর মত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং ইউটিউব শর্টসের মত কনটেন্টও দেখা যাবে।এক ঘোষণায় গুগল লিখেছে, গবেষণায় ইউজাররা বলেছেন, ডিসকভারে বিভিন্ন ধরনের কনটেন্ট দেখতে পছন্দ করেন তারা। যেমন, ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট ও বিভিন্ন আর্টিকেলের মিশ্রণ।এসব পরিবর্তন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ডিসকভারে দেখা যেতে শুরু করবে।তবে ডিসকভারের জন্য বিষয়টি একেবারে নতুন নয়। ইউজাররা বিভিন্নভাবে তাদের ফিড কাস্টমাইজ বা নিজের মতো করে সাজাতে পারবেন।কোম্পানিটি বলেছে, এখন থেকে ইউজাররা যে কোনো নির্মাতা বা প্রকাশককে ফলো করতে পারবেন, যাতে তাদের কনটেন্ট বেশি করে ফিডে দেখা যায়।
এ ছাড়াও, ইউজাররা চাইলে নির্মাতার নামের ওপর ট্যাপ করে তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট বা আর্টিকেলের ঝলকও দেখতে পারবেন।
