গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National টাইল আর্টের মাধ্যমে স্বাধীনতা দিবস সেলিব্রেট গুগল ডুডলের

    টাইল আর্টের মাধ্যমে স্বাধীনতা দিবস সেলিব্রেট গুগল ডুডলের

    0
    62
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    গুগল ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করতে একটি অনন্য ডুডল তৈরি করেছে। সেখানে গুগল শব্দটি বিভিন্ন রঙের টাইলের মোজাইকের আর্টে গড়া হয়েছে। প্রতিটি অক্ষর ভারতীয় কারুশিল্পের বিভিন্ন শৈলীতে ডিজাইন করা হয়েছে। গুগলের এই বিশেষ ডুডলে ভারতের মহাকাশ অভিযান থেকে শুরু করে, ক্রিকেটের গৌরব এবং আন্তর্জাতিক চলচ্চিত্রের স্বীকৃতি সব ফুটিয়ে তোলা হয়েছে।
    ডুডল আর্টটি বুমরাঙ্গ স্টুডিওর শিল্পী মাকারন্দ নারকর এবং সোনাল ভাসবে বানিয়েছেন। ভারতের মিলিয়ন ব্যবহারকারীদের গুগলের হোমপেজ খোলার সঙ্গে সঙ্গে অভিবাদন জানাচ্ছে। এটি সারাদিন ধরে গুগলে দেখা যাবে, এরপরে এটি আগের ডুডলগুলোর আর্কাইভে চলে যাবে। গুগল ডুডলটির ছয়টি টাইলের প্রত্যেকটি অনন্যভাবে ডিজাইন করা হয়েছে, যা ভারতের বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্যময় স্টাইল প্রতিফলিত করে। রাজস্থানের জয়পুর নীল মাটির পাত্র থেকে পশ্চিমবঙ্গের টেরাকোটার রিলিফ পর্যন্ত, টাইলগুলো কেবলমাত্র আঞ্চলিক শিল্পের স্টাইলকে ফুটিয়ে তোলে না, বরং জাতীয় মাইলফলকগুলোকেও উদযাপন করছে।
    এই টাইলস গুলি আঁকতে বিভিন্ন রঙ, যেমন নীল, হলুদ, সবুজ, গেরুয়া এবং বাদামীর দারুণ ব্যবহার করা হয়েছে। এই ডুডল নিয়ে গুগল লিখেছে, এটি ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করে। ১৯৪৭ সালের এই দিনে, ভারত দুই শতাব্দীর কাছাকাছি ব্রিটিশ শাসনের পর তার স্বাধীনতা অর্জন করে, আনুষ্ঠানিকভাবে একটি সার্বভৌম প্রজাতন্ত্রে পরিণত হয়।