
ভার্চুয়াল আকাশে ডানা মেলার জন্য নতুন এক উপায় আনল গুগল, যেখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাপ ডাউনলোড না করেই এখন সরাসরি ব্রাউজার থেকে গুগল আর্থের জনপ্রিয় ফ্লাইট সিমুলেটর মোড ব্যবহার করা যাবে।গুগলের সোশ্যাল মিডিয়ার এক পোস্ট থেকে নতুন এ আপডেটের বিষয়টি প্রথম খুঁজে পায় প্রযুক্তি সংবাদের সাইট অ্যান্ড্রয়েড পুলিশ।
নতুন আপডেটের মাধ্যমে সাধারণ ইউজারদের জন্য ভার্চুয়াল আকাশভ্রমণ এখন আরও সহজ ও হাতের নাগালে এল।উল্লেখ্য,গুগল আর্থ, এমন এক জায়গা, যেখানে প্রযুক্তি একইসঙ্গে দারুণ আকর্ষণীয় ও মজাদার। যেমন ২০২৪ সালে গুগল আর্থ-এ কোম্পানিটি বিশেষ এক অপশন অ্যাড করেছিল, যার সাহায্যে নির্দিষ্ট কিছু সময় ও স্থানের ঐতিহাসিক রূপ বা পুরানো বিভিন্ন দৃশ্য দেখা যেত।এ ধরনের চমৎকার ও কৌতুহলোদ্দীপক ফিচার ইউজাররা ভীষণ পছন্দ করেন। আর এর ঠিক পরের বছরই এ ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও দারুণ কিছু উপহার দিয়েছে গুগল।ফ্লাইট সিমুলেটর মোডটি ব্যবহারের জন্য প্রথমে ইউজারদের গুগল আর্থ ওপেন করতে হবে। এরপর এক্সপ্লোর আর্থ- এ গিয়ে সেখান থেকে ‘টুলস’ মেনুতে গেলেই ,ফ্লাইট সিমুলেটর মোডটি পাওয়া যাবে।নতুন ভার্চুয়াল পাইলটদের এ সিমুলেশনের সঙ্গে অভ্যস্ত করে তুলতে,এফএকিউ বা, সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী সেকশনও রাখা হয়েছে।তবে কেবল দুটি সতর্কতা মাথায় রাখতে হবে ইউজারদের।
প্রথমত, এক,এক্সপেরিমেন্টাল ফিচার বা পরীক্ষামূলক ভার্সন। ফলে ফ্লাইট সিমুলেটরটি ব্যবহারের সময় মাঝেমধ্যে কিছুটা অদ্ভুত বা ত্রুটিপূর্ণ অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন।
