
এই শীতে আরও জোরালো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিভিন্ন টেকনোলজি কোম্পানির প্রতিযোগিতা।শিগগিরই জেমিনি-এর নতুন মডেল প্রকাশ করতে চলেছে গুগল।এ বছরের ডিসেম্বরে নিজেদের পরবর্তী ফ্ল্যাগশিপ এআই মডেল আনার পরিকল্পনা করছে ওপেনএআই।
একই মাসে নিজেদের পরবর্তী জেমিনি ২.০ মডেল প্রকাশের লক্ষ্য রয়েছে গুগলেরও।বলা হচ্ছে এআই প্রতিযোগিতায় একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ওপেনএআই এবং গুগল।এ ছাড়াও, ইলন মাস্কের এক্সএআই, মেটা এবং অ্যানথ্রোপিক-এর মতো প্রযুক্তি কোম্পানিও তাদের পরবর্তী বিভিন্ন এআই মডেল আনার জন্য রীতিমতো কাজ চালিয়ে যাচ্ছে।এদিকে, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান পরিকল্পনা করছেন তার ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে জিপিটি-ফোর-এর উত্তরসূরি আনার।
এরইমধ্যে বিভিন্ন সূত্র বলছে, এর আগেই নিজেদের জেমিনি-র পরবর্তী ভার্সন প্রকাশের পরিকল্পনা রয়েছে গুগলের।জেমিনি-র নতুন মডেল তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন গুগলের এআই কোম্পানি ডিপমাইন্ড টেকনোলজিস-এর সি ই ও ডেমিস হাসাবিস।








