গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology বড় পরিবর্তনের পথে গুগল

    বড় পরিবর্তনের পথে গুগল

    0
    136
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    গুগল তাদের সার্চ পরিষেবায় ভিন্নতা আনার চেষ্টা করছে। ২০২৫ সালে গুগল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা বা, এআই আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমনটা জানিয়েছেন প্রধান নির্বাহী সুন্দর পিচাই।

    তিনি বলেছেন, এআই মানুষের জিজ্ঞাসার পরিধি ক্রমাগত বিস্তৃত করছে। তাই ২০২৫ সাল থেকে যাচ্ছে সার্চ প্রযুক্তির অন্যতম বৃহত্তম উদ্ভাবনী বছর। গুগল এখন সার্চে আরও বেশি এআই ফিচার অ্যাড করার পরিকল্পনার পরবর্তী ধাপে কাজ করছে।এ কাজ সমাধায় নিয়োজিত তাদের গবেষণা প্রতিষ্ঠান ডিপমাইন্ড।তা ছাড়া গুগল সার্চ ধীরে ধীরে একটি এআই সহকারীর মতো হয়ে উঠছে, যা ইন্টারনেট ব্রাউজ করবে,ওয়েবসাইট পর্যবেক্ষণ করবে ও সরাসরি উত্তর দেখাবে।উল্লেখ্য গুগল কয়েক বছর ধরেই সার্চ ফলাফল উন্নত করতে কাজ করছে।

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও সার্চের ভবিষ্যৎ নিয়ে পিচাই বলেছেন, প্রজেক্ট অ্যাস্ট্রার মাধ্যমে ভবিষ্যৎ কল্পনা করা যেতে পারে, যা ডিপমাইন্ডের মাল্টিমোডাল এআই সিস্টেমের একটি রেফারেন্স।এটি ক্যামেরা বা স্ক্রিন থেকে লাইভ ভিডিও দেখতে পারে এবং যা দেখছে সে সম্পর্কে সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারে।