
স্মার্টফোন ব্যবহারে আরও ভালো অভিজ্ঞতা দিতে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ লঞ্চ করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।বরাবরের মতোই গুগলের নিজস্ব পিক্সেল ডিভাইসগুলো সবার আগে নতুন মোবাইল অপারেটিং সিস্টেম পাচ্ছে, আর বছরের বাকি সময়ে তা ধাপে ধাপে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও পৌঁছে যাবে।
লঞ্চ হওয়া নতুন অপারেটিং সিস্টেমে ফোল্ডএবল ফোনের জন্য বিশেষ গেমিং মোড ও বাবল মাল্টিটাস্কিং ফিচার চালু করেছে গুগল।পাশাপাশি, গুগলের একদম নতুন কনটেক্সট-অ্যাওয়ার বা, পরিস্থিতি সচেতন এআই সিস্টেম জেমিনাই ইন্টেলিজেন্স এবং গ্রীষ্মে নির্বাচিত কিছু প্রিমিয়াম ডিভাইসে আসতে চলেছে, যা ইউজারের হয়ে একাধিক ধাপের জটিল কাজ নিজে থেকেই করবে। উল্লেখ্য,অ্যান্ড্রয়েড ১৭-তে যেসব ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম,বাবলস। এ ফিচারের মাধ্যমে যে কোনো অ্যাপকে,ফ্লোটিং উইন্ডো বা ভাসমান এক উইন্ডোতে রূপান্তর করা যাবে, যাতে ইউজার একইসঙ্গে অন্য দুটি অ্যাপের তথ্যও স্ক্রিনে দেখতে পারেন।যে কোনো অ্যাপ আইকনের ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখলেই তা বাবল-এ পরিণত হবে ও অন্যান্য অ্যাপের ওপর ভাসতে থাকবে।স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ও গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ডের মতো বড় স্ক্রিনের বিভিন্ন ডিভাইসে স্ক্রিনের একদম নিচে একটি নির্দিষ্ট,বাবল বার দেখা যাবে।ইউজারের খোলা বিভিন্ন বাবল এখানেই জমা থাকবে এবং কেবল এক ট্যাপেই এক অ্যাপ থেকে অন্য অ্যাপে চলে যেতে পারবেন। বাবল বার থেকে বিভিন্ন বাবলের সাইজ ছোট-বড় করা বা সেগুলোকে ফুল স্ক্রিন মোডেও নিয়ে যাওয়া যাবে।
গুগলের আপডেটেড স্ক্রিন রেকর্ডিং টুলে এখন যোগ হয়েছে ,স্ক্রিন রিঅ্যাকশনস ফিচার। যার মাধ্যমে ইউজার ফোনের সামনের সেলফি ক্যামেরা দিয়ে নিজের ভিডিও রেকর্ড করার পাশাপাশি একই সময়ে ফোনের স্ক্রিনও ক্যাপচার করতে পারবেন।
