
গুগল ম্যাপসে এবার গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ,এআই চ্যাটবট জেমিনি যুক্ত হয়েছে। নতুন এই ফিচারের ফলে ইউজাররা এখন রাস্তার দিকনির্দেশ, আশপাশের স্থান, এমনকি যাত্রাপথে তাৎক্ষণিক তথ্য জানার এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পাবেন।
গুগলের প্রোডাক্ট ডিরেক্টর অ্যামান্ডা মুর জানিয়েছেন, ম্যাপসকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি এক বুদ্ধিমান সহকারী হিসেবে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে সময়মতো সহায়তা দিতে পারে। অর্থাৎ, কখন কোথায় যেতে হবে, কোন রুট কম ব্যস্ত,এসব বিষয়ে জেমিনি ব্যবহারকারীকে সাহায্য করবে।এখন থেকে ইউজাররা গাড়ি চালানোর সময় বা হাঁটার পথে সরাসরি ম্যাপসের মধ্যেই জেমিনিকে প্রশ্ন করতে পারবেন। যেমন কেউ জানতে চাইলে সামনে ভালো কোনো রেস্তোরাঁ আছে কি না,জেমিনি ম্যাপসের ভৌগোলিক তথ্য, স্থানীয় ব্যবসার ডেটা এবং ইউজারের পছন্দ মিলিয়ে উত্তর দেবে। প্রয়োজনে নতুন রুটও দেখাবে। এছাড়া পথে দুর্ঘটনা, যানজট বা ঝুঁকির তথ্যও জানাবে জেমিনি।এআই–এর এই নতুন ফিচার স্মার্টফোনে সহজেই চালু করা যাবে।
শুধু,হেই গুগল বললেই বা স্ক্রিনের ওপরের ডান পাশে থাকা জেমিনি আইকনে চাপ দিলেই ফিচারটি কাজ করবে।
